মুকসুদপুরে বাই-সাইকেল পেল ২৫ স্কুল ছাত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

ইভটিজিং, বখাটেদের উৎপাত এড়িয়ে অদম্য গতিতে সামনে এগিয়ে চলার জন্য গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫  স্কুল ছাত্রী পেল বাই-সাইকেল। সোমবার (২ নভেম্বর) উপজেলার গোহালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সেখানকার ২টি হাইস্কুলের স্কুল ছাত্রীর মাঝে ২৫ টি বাই-সাইকেল এবং ২৯০ টি হাইজেন কিটস বিতরণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার গোহালা ইউনিয়ন পরিষদের অর্থায়নে এসব বাই-সাইকেল ও হাইজেন কিটস বিতরন করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাই-সাইকেল ও হাইজেন কিটস বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের ডিডি এলজি ইলিয়াসুর রহমান, ডিএফ এলজিএসপি গৌরাঙ্গ কুমার কুন্ডু, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসমত হোসেন, গোহালা ইউ.পি চেয়ারম্যান শফিকুল আলম মোল্যা, গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিয়ার খান, গোহালা টিসিএএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম উকিল প্রমূখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা প্রসাশক শাহিদা সুলতানা জানান, ইভটিজিং, বখাটেদের উৎপাত প্রতিরোধ করতে এবং ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে বাই-সাইকেল ও হাইজেন কিটস বিতরণ করা হয়েছে। আশাকরি তাদের বিদ্যালয়ে আসতে সুবিধা হবে এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর