লোহাগড়ায় মুজাহিদ হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

 নড়াইল প্রতিনিধি।। 

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামের রাকিবুল শেখ ওরফে মুজাহিদ (১৬) হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনে নড়াইল-কালনা সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত রাকিবুল শেখ ওরফে মুজাহিদের পিতা বকুল শেখ, লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সমাজ সেবক বিএম লিয়াকত হোসেন, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিনপ্রমুখ।
মুজাহিদের বাবা বকুল শেখ বক্তব্যে বলেন, মুজাহিদ হত্যার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসামিরা মামলার বাদী ও তার স্ত্রীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকী দিচ্ছে। অব্যাহত হুমকী ধামকীতে মামলার বাদী ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হচ্ছে। এ বিষয়ে বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষজন অংশ গ্রহন করে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ এপ্রিল লোহাগড়ার নওখোলা গ্রামে পেঁপে চুরির ঘটনা ফাঁস করে দেওয়ায় মিুজাহিদের বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। পরের দিন ২৮ এপ্রিল ওসমান শেখের ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় মুজাহিদের পিতা বকুল শেখ বাদী হয়ে ১৯জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর তদন্তনাধীন রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর