টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় নৌবাহিনী প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভারতীয় নৌবাহিনীর কমোডর মহাদেব গোবর্ধন রাজু-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা জাতির পিতার স্তানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন।

এসময় তার সফর সঙ্গীভারতীয় জাহাজের অধিনায়ক কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি ও গৌরব দূর্গাপাল এবং ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী খুলনা নেভাল এরিয়ার কমান্ডার আরিফুল ইসলাম, কমান্ডার মোঃ মোস্তফা কামাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর “কুশিল ও সুমেধা’’ নামক দুটি জাহাজ তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে।তিন দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দু’টি আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর