কোটালীপাড়ায় ৯’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৯’শ পিচ ইয়াবাসহ মোঃ সাগর শেখ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় জিকরুল শেখ(৩৫) ও মুজাহিদ শেখ(৩৪) নামে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সাগর শেখ আশুতিয়া গ্রামের হান্নান শেখের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত মোঃ সাগর শেখকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের সাহেদ আলীর বাড়ির পাশ থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশুতিয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৯’শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় অপর দুই আসামী জিকরুল ও মুজাহিদ পালিয়ে যায়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদবদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর