মোবাইল ফোন কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বাঁশবাড়িয়া ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

জানা যায়, উপজেলার পাচকাহনিয়া মধ্যপাড়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মোঃ গাউচ শেখের ছেলে মোঃ ওবায়দুল শেখ লাদেন (১৮) বেশ কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে মোবাইল ফোন কিনে দেবার বায়না ধরে।

গত রোববার তার বাবা তাকে ১০ হাজার টাকা দিলেও তার দাবি নতুন ফোন কিনতে ২৭ হাজার টাকা তাকে দিতে হবে। কিছুদিন পরে ২৭ হাজার টাকার মোবাইল ফোন কিনে দেবে এমন প্রতিশ্রুতিতে আশ্বস্ত না হয়ে আজ মঙ্গলবার(৩০মার্চ) ভোর ৪ টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে তার বাবা ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহনকারী কলেজ ছাত্রের বাবা মোঃ গাউস শেখ বলেন, লাদেন আমার মেজো ছেলে, ছোটবেলা থেকে একটু বেশি অভিমান ছিল তার। আমি মোবাইল ফোন কিনে দিতে চেয়েছিলাম। ১০ হাজার টাকা দিলাম, আর বাকি টাকা পরে দিতে চেয়েছিলাম।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বলেন, আমরা প্রাথমিক অনুসন্ধানে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অপমৃত্যু মামলা নাম্বার ০৫/২০২১ তারিখ ৩০-০৩-২০২১। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর