শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বশেমুরবিপ্রবি’র বিশেষ বাস সার্ভিস           

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ ব্যুরো।।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে ১৮ জুলাই ২০২১ থেকে পাঁচটি রুটে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।

১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাস সার্ভিসের পাঁচটি রুট হলোঃ ১)গোপালগঞ্জ-ভাটিয়াপাড়া-মাছকান্দি-মাগুরা-ঝিনাইদহ-কুষ্টিয়া-নাটোর-বগুড়া-রংপুর,২) গোপালগঞ্জ-ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-দাশুড়িয়া-লালপুর-বাঘা-রাজশাহী,৩)গোপালগঞ্জ-মাওয়া-ঢাকা-গাজীপুর-মাওনা-ময়মনসিংহ,৪)গোপালগঞ্জ-টেকেরহাট-মোস্তফাপুর-গৌরনদী-বরিশাল-পটুয়াখালী,৫) গোপালগঞ্জ-খুলনা-যশোর-নাভারণ-সাতক্ষীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. এ. কিউ. এম.  মাহবুব এর নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ১৩ থেকে ১৫ জুলাই বাড়ি  ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা  পরীক্ষা করা হয় । যে সকল  শিক্ষার্থীর কোভিড-১৯ এর নমুনা  পরীক্ষার রিপোর্ট নেগেটিভ শুধুমাত্র তারাই এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারবেন।

১৫ জুলাই পর্যন্ত ৮৪৫ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে সে কারণে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় ইতিমধ্যে তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসের ব্যবস্থা করেছে। আগামী ১৮ জুলাই এই বাস গুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর