গোপালগ‌ঞ্জে অসহায় শিশু‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

“চ‌লো এবার একসা‌থে, দাঁড়াই এবার শীতার্তদের পা‌শে” স্লোগা‌নে এবার অসহায় ও দুঃস্থ শিশু‌দের মা‌ঝে “উষ্ণ ভালবাসা বিতরণ” কর‌লো পথ‌শিশু সেবা সংগঠন।

আজ মঙ্গলবার দুপু‌রে গোপালগঞ্জ সদর উপ‌জেলার বৌলতলী আশ্রয়ন প্রক‌ল্পে ৫০জন অসহায় ও দুঃস্থ শিশুদের মাঝে নতুন জামা, পটেটো চিপস,মাস্ক বিতরণ করে তারা।

এসময় সংগঠ‌নের সভাপ‌তি ফারজানা আক্তার খু‌শি, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।

সংগঠন‌টির সভাপ‌তি ফারজানা আক্তার খু‌শি ব‌লেন, মানবিক কারণেই প্রতিবছর বি‌ভিন্ন সময় অসহায় দ‌রিদ্র ও খে‌টে যাওয়া মানুষের মা‌ঝে নানা ধর‌ণের উপহার বিতরণ ক‌রে পথ‌শিশু সেবা সংগঠন। তারই ধারাবা‌হিকতায় এবা‌রো শীতার্ত শিশু‌দের মা‌ঝে আমা‌দের এই উপহার।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর