গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের সাধারন মানুষ।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের পাশে বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে  প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী সংগঠন শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন।

এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া, এ দিবস উপলক্ষে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর