ফ্যাশন ডিজাইন ও কম্পিউটার প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ৩মাস ব্যাপী ফ্যাশন ডিজাইন ও ৩মাস ব্যাপী পোষাক তৈরী এবং ৬মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা যুব উন্নয়ন অফিসে এ ট্রেনিং কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন। গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক(ক্রীড়া)মোঃ শাহ আলম সরদার, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক(প্রশাসন)মোঃ আব্দুল হামিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সাধারন)ইলিয়াছুর রহমান, গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, শহীদ শেখ জামাল যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান এবং গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সায়াদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মশালায় ফ্যাশন ডিজাইনে ২৫ জন, পোষাক তৈরীতে ২৫ জন এবং কম্পিউটার ট্রেনিং-এ ৭১ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর