Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

০
গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে মিন্টু মিনা ওরফে কোটন (৫০) নামে এক মোটর পার্টস ব্যাবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (১৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার  ফকিরকান্দি লেকপাড় ব্রীজের পাশ থেকে ওই ব্যাবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিন্টু মিনা ওরফে কোটন গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকার মৃত আকতার মিনার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার এস.আই রাসেল আহম্মেদ নিহতের ভাগ্নে ইমন শেখের বরাত দিয়ে বলেন, দোকান থেকে বাড়ি ফিরে রাত ১০টার দিকে তিনি আবারো রুটি ও জর্দা কিনে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে দুর্বিত্তরা তাকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

তিনি আরো জানান, সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দি লেকপাড় ব্রীজের পাশে ওই ব্যবসায়ীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here