Home ব্রেকিং নিউজ... মুকসুদপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

মুকসুদপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

০
মুকসুদপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি।।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারের ব্যবসায়ীরা সরকারী জমি দখল ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে।

আজ শনিবার দুপুরে খান্দারপাড়া বাজার এলাকায় শতাধিক ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ নেয়।

জানা যায়, আবু জাহিদ সেন্টু মিয়া নামে জনৈক প্রভাবশালী খান্দারপাড়া বাজারের পশ্চিম পাশের নিজের পুকুর ও কথিত খাস জমি হতে বালি কেটে বাজারের পূর্ব পাশের পুকুর ভরাট করছেন। এতে বাজারের পশ্চিম পাশের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝুঁকির মধ্যে পড়বে।

02 5

অপরদিকে, বাজারের পূর্ব পাশের পুকুর ভরাট করলে সরকারি খালের পানি প্রবাহ বাধাগ্রস্থ হবে বলে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন। বিষয়টিকে কেন্দ্র করে খান্দারপাড়া বাজার কমিটি ও জমির মালিক আবু জাহিদ সেন্টু মিয়ার মধ্যে উত্তেজনা এবং ক্ষোভ বিরাজ করছে।

খান্দারপাড়া বাজার কমিটির সাবেক সভাপতি খায়ের লস্করসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন এবং সরকারী জমি দখল ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here