স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জন গ্রেফতার

4 arrested for gang-raping schoolgirl

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে অপহরন করে তিন দিন ধরে সংঘবদ্ধ ধর্ষনকারী ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রোববার র‌্যাব-৮ এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর অভিযানে গতকাল শনিবার(০৯ এপ্রিল) কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম-এর নেতৃত্বে ঢাকা জেলার শাহাবাগ হতে ১নং আসামি গোপাল বাড়ৈকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে মাদারীপুর জেলার শিবচর হতে বরুন বালা ও গোপালগঞ্জ-এর কোটালীপাড়া  হতে অটল বাড়ৈ এবং প্লাবন বাড়ৈকে একটি মাছের ঘের থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করেছে বলে জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, গত ২৬শে মার্চ রাতে ভূক্তভোগী(স্কুল শিক্ষার্থী) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার পীড়ারবাড়ি মন্দির হইতে গান শুনে মামা বাড়ি যাওয়ার পথে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ভিকটিমের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল যোগে অজ্ঞাত স্থানের একটি দোতলা ভবনে তুলে নিয়ে যায়। প্রথমে সেখানে তাকে নগ্ন করে ভিডিও করে। তারপর গ্রেফতারকৃত আসামীরা সবাই ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং নেশাজাতীয় কোন বস্তু খাইয়ে দিয়ে সারারাত পালাক্রমে নির্যাতন করে। পরের দিন ১ নং আসামি গোপালের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং উচ্চ স্পীকারে বক্স বাজিয়ে তিন দিন ধরে সংঘবদ্ধভাবে আবারো তাকে ধর্ষন করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী জানালা ভেঙ্গে পালিয়ে পাশের বাড়ি আশ্রয় নেয়।

এঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৬এপ্রিল কোটালীপাড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করে।পুলিশ মেয়েটিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করায়। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান জানান, র‌্যাব আসামীদেরকে গ্রেফতার করেছে বলে শুনেছি। তারা আসামীদেরকে আমাদের কাছে বুঝে দেবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তারা এসে পৌছেনি। তাদের কাছে আসামীদের পৌছানোর পর আগামীকাল(১১ এপ্রিল)তাদেরকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর