Home ব্রেকিং নিউজ... বশেমুরবিপ্রবিতে বর্ষবরণ উৎসব

বশেমুরবিপ্রবিতে বর্ষবরণ উৎসব

বশেমুরবিপ্রবিতে বর্ষবরণ উৎসব

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

বর্ষবরণ উৎসব-১৪২৯ উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, দেয়ালিকা উদ্বোধন, রম্য বিতর্কের আয়োজন করা হয়।

সকালে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তার নেতৃত্বে ‘আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে…’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রার পরে বাংলা বিভাগে ‘বৈশাখী বার্তা’ দেয়ালিকা উদ্বোধন করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রম্য বিতর্ক প্রতিযোগিতা।

এছাড়া বর্ষবরণ উৎসব-১৪২৯ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আর্কিটেকচার বিভাগ ঘুড়ি উড়ানো উৎসব ‘উড়াল’ আয়োজন করে।

অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here