Home ব্রেকিং নিউজ... কোটালীপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

কোটালীপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

কোটালীপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কামাল আব্দুর রশীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার উপজেলার সিতাইকুন্ড গ্রামের ফকির বাড়িতে বসে ছোলা, চিনি, তেল, সেমাইসহ বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা ফরিদ আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় কামাল আব্দুর রশীদ ফাউন্ডেশনের পরিচালক ও ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম তুহিন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আজাহার উদ্দিন শেখ, সমাজসেবক জামাল ফকির, হারুনুর রশীদ, ইউপি সদস্য মাহামুদা খাতুন, কামাল আব্দুর রশীদ ফাউন্ডেশনের পরিচালক সাইফুল ইসলাম টিপু, তানভীরুল ইসলাম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।
কামাল আব্দুর রশীদ ফাউন্ডেশনের পরিচালক ও ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম তুহিন বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর আমরা রমজান মাসে দরিদ্র মানুষদের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছর ও আমরা ইফতার সামগ্রী বিতরণ করলাম। আগামীতেও আমাদের এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here