Home ব্রেকিং নিউজ... দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন কাজী লিয়াকত আলী

দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন কাজী লিয়াকত আলী

দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন কাজী লিয়াকত আলী

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে পৌরসভা নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রাক্তন মেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী আবেদন জমা দিয়েছেন।

আজ শনিবার সকাল ১১ টায় তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাধারন সম্পাদক মাহাবুব আলী খানের হাতে এ আবেদন পত্র তুলে দেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল, আওয়ামী লীগ নেতা আলী নাঈম খান জিমি প্রমুখ উপস্থিত ছিলেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here