Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে মে দিবস পালন

গোপালগঞ্জে মে দিবস পালন

গোপালগঞ্জে মে দিবস পালন

স্টাফ রিপোর্টার।।

শ্রমিক দিবস উপলক্ষে গোপালগঞ্জে নির্মান শ্রমিকদের এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় স্থানীয় পৌর পার্ক থেকে একটি র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্মান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হাবিবুর রহমান পল্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আলিমুজ্জামান বিটু, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নতুন, নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ মোল্লা, নির্মান  শ্রমিক লীগের সভাপতি নিত্যরঞ্জন বৈদ্য,সাধারণ সম্পাদক  সাকায়েত বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নির্মান শ্রমিক লীগের সভাপতি কাজী সাহাদাত হোসেন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here