জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

Tribute to the tomb of the Father of the Nation

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে “সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯৪৮-৭১)” শীর্ষক গ্রন্থ সংকলন টিম-এর সদস্যরা উক্ত টিমের নেতৃত্ব প্রদানকারী বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি মাহবুব হোসেন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন,  আওয়ামী লীগ নেতা শেখ মোঃ মোত্তাহিদুর রহমান শিরু, টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উক্ত টিমের সদস্য ও বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি জুয়েল আমিন, টিমের সদস্য এডিশনাল এসপি সৈয়দ শফিকুল ইসলাম, এএসপি মশিউর রহমান, গোপালগঞ্জ-এর  পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ প্রমূখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর