Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জ পৌর নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী বদর

গোপালগঞ্জ পৌর নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী বদর

০
গোপালগঞ্জ পৌর নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী বদর

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ পৌর নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর।

আজ বুধবার বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এম বদরুল আলম বদর বলেন, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে আমিসহ ১১ জন প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করি। যাচাই বাছাইয়ে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ও কথা বার্তার মাধ্যমে এক পর্যায়ে গিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহন করি। আমার কর্মি সমর্থকসহ সবার সাথে আলোচনা করে আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করবো। আমি এই মুহুর্ত থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

তিনি আরো বলেন, আমি যার কথায় মনোনয়নপত্র প্রত্যাহার করলাম, তার কথা অনুযায়ী আমার আরেকজন প্রার্থী শেখ পরিবারের সদস্য মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে আমার কর্মি সমর্থকদের নিয়ে পূর্ণ সমর্থন দিলাম। ভোটের দিন পর‌্যন্ত আমি তার সাথে থাকবো। আমি আশা করি যারা আমাকে পছন্দ করেন, ভালবাসেন তারা আমাকে ভুল বুঝবেন না।

এ সময় তার কর্মি সমর্থক ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন দলীয় মনোনয়ন না দিয়ে গোপালগঞ্জ পৌর নির্বাচন উন্মুক্ত করে দেয়। নির্বাচনে মেয়র পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here