Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে নব গঠিত ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নব গঠিত ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নব গঠিত ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব গঠিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

01 27

পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক শামচুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ঝর্না হাসানসহ নব গঠিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, কেউ যদি দূর্নীতি, অনিয়ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ছেড়ে দেন না। বিগত দিনে ফরিদপুর আওয়ামী লীগের দূর্নাম মুছতে টেন্ডারবাজ, হাইব্রীড মুক্ত কমিটি গঠন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here