পৌর নির্বাচনী আচরন বিধি নিয়ে মতবিনিময় সভায় হট্টগোল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ পৌর নির্বাচনী আচরন বিধি ও আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোল হয়েছে। মতবিনিময় সভায় প্রার্থীরা মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন রকিবের সমর্থকদের নির্বাচনী আচরনবিধি লংঘন নিয়ে কথা বললে রকিবের সমর্থক আওয়ামী লীগ নেতা তৈয়াবুর রহমান-এর প্রতিবাদ করলে অন্য প্রার্থী ও তাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে যান। তাকে মারতে তেড়ে যান অন্য বেশ কয়েকজন মেয়র প্রার্থী ও তাদের সমর্থকেরা।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই এই হট্টগোলের ঘটনা ঘটে।

আজ রোববার শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে আসন্ন গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণ কারী সকল প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে গোপালগঞ্জ জেলা নির্বাচন কমিশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Gopalganj Photo 0229.05.2022

জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি এবং পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান সভাপতিত্ব করেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যত এগিয়ে আসছে পরিস্থিতি তত উত্তোপ্ত হতে শুরু করেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর