বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নবগঠিত ২০ তম কাউন্সিলের সদস্য বৃন্দদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

আজ শনিবার তারা জাতির পিতার সমাধি–সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ্ আলম, সদস্য মো. শফিউল ইসলাম এমপি, ইকবাল সোবহান চৌধুরী, এম জি কিবরিয়া চৌধুরী, ড. উৎপল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আবুল মনসুর প্রম‚খ উপস্থিত ছিলেন। 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর