টুঙ্গিপাড়ায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহিনীর উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা।
সহকারী কমিশনার ভ‚মি দিদারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আনসার ও ভিডিপির গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক হানিফ সেখ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ গোলাম হারুন বক্তব্য রাখেন।
পরে আনসার ও ভিডিপি বাহিনীর কৃতি ২৫ সদস্যের হাতে সেলাই মেশিন, বাইসাইকেল, ছাতা ও টর্চলাইট তুলে দেন অতিথিরা।
এর আগে আনসার ভিডিপি সমাবেশ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়।
দিনব্যাপী এই সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলার ২০০ আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর