বশেমুরবিপ্রবি-র একাডেমিক কার্যক্রম বন্ধ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি)সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

জানাগেছে, আপগ্রেডেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে উপাচার্যের (ভিসি) আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি।

একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।এর আগে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতি উপাচার্যের সাথে আলোচনায় বসেন। কিন্তু আলোচনা ফলপ্রসু না হওয়ায় শিক্ষক সমিতির দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ১ জুন বিকাল সাড়ে ৫টায় একটি জরুরী সভায় মিলিত হন এবং দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলে সিদ্ধান্ত গ্রহন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর