Home বিশেষ প্রতিবেদন বঙ্গবন্ধুর সমাধিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ।
তিনি আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতহা পাঠ, বঙ্গবন্ধুও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনায়ও দোয়া-মোনাজাত করেন।

immage 1000 02 1

এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, টুঙ্গিপাড়ার এসিল্যান্ড দেদারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here