বঙ্গবন্ধুর সমাধিতে ঢাবি’র আ্যলামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সামাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি আনোয়ারুল আলম পারভেজ ও মাহাসচিব মোল্লা মোঃ আবু কাওসারের নেতৃত্বে সংঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

immage 1000 02 2

পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া  মোনাজাত করেন। এ সময় সংগঠনের সহসভাপতি সেলিমা খাতুন, যুগ্ম মহাসচিব সাংবাদিক সুভাষ সিংহ রায়, এ.কে.এম আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, দপ্তর সম্পাদক শরিফুর রহমানসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা  থেকে  দুপুরে গাড়ি বহর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। টুঙ্গিপাড়ায় নেতৃবৃন্দদের স্বাগত জানান সংগঠনের মাহাসচিব মোল্লা মোঃআবু কাওসার।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর