Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অ্যাটর্নী জেনারেলের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অ্যাটর্নী জেনারেলের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অ্যাটর্নী জেনারেলের শ্রদ্ধা

শোকের মাস আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নী জেনারেল এ.এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এস.এম মুনীর।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবর্ক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

immage 1000 01 30

এসময় অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল শেখ মো: মোর্শেদ, মেহেদী হাসান চৌধুরীসহ ডেপুটি অ্যাটর্নী জেনারেল ও সহকারী অ্যাটর্নী জেনারেলসহ ২৫০জন আইন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরআগে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত করেন। এসময় বিচারপতি জিনাত আরা, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদত হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here