বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিস কার্যক্রম নতুন নিয়মে পরিচালিত হবে। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিসের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে এই নিয়ম কার্যকর হবে।
বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্ধারণ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
তবে, নতুন এই সময় জরুরি সেবা সমূহের ক্ষেত্রে প্রযোজ্য নয়।