Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

০
গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে অভিযান চালিয়ে খাদ্য দ্রব্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার ও মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার(০১ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

সহকারী পরিচালক শামীম হাসান বলেন, কোটালীপাড়া উপজেলার উনশিয়া ও পারকোনা বাজারে অভিযান চালানো হয়। এসময় উনশিয়া বাজারের একটি বেকারীতে উৎপাদিত খাদ্যপণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার কারার দায়ে বেকারীর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পারকোনা বাজারে একটি দোকানে মূল্য তালিকা না থাকায় ওই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here