ভাসমান বেডে আধুনিক চাষাবাদ নিয়ে কৃষক প্রশিক্ষণ

Farmer training on modern farming on floating beds

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ভাসমান বেডে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদনের কলকৌশলের উপর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাজহারুল আনোয়ার।

বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রবিউল আলল, গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসিন হাওলাদার, ড. এইচএম খায়রুল বাসার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

ভাসমান বেডে সবজি ও মসলা চাষ সম্প্রসারণ, গবেষণা এবং জনপ্রিয় করণ প্রকল্প আয়োজিত এই প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর