Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিচারপতির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিচারপতির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিচারপতির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হাসান শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শনিবার(২৪ সেপ্টেম্বর) বিকালে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি।

Gopalganj Justic at BB Mazar Photo 0124.09.2022

পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

Gopalganj Justic at BB Mazar Photo 0324.09.2022

এ সময় গোপালগঞ্জের জেলা জজ অমিত কুমার দে, ফরিদপুরের জেলা জজ মোঃ আকবর আলী শেখ, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবীর, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here