চক্ষু চিকিৎসা বিষয়ক কর্মশালা

Workshop on Ophthalmology

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সহকারি পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, সিনিয়র কনসালটেন্ট ডাঃ একেএম রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, সৈয়দ মুরাদুল ইসলাম, ডাঃ সাইফুন আহমেদ, ডাঃ ফাতেমাতুজ জোহরা, ডাঃ তানজিম হুদা আলোচনায় অংশ নেন।

0101 2

পরে মুক্ত আলোচনায় জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন বিষয়ে মতামত গ্রহন করা হয়। একই সাথে বিভিন্ন অভিযোগ শুনেন পরিচালক।

পরিচালক নাহিদ ফেরদৌসী বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে গোপালগঞ্জে আন্তর্জাতিক মানের এই চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা শুরু করে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাদারীপুর, পিরোজপুর, বাগেরহাট, নড়াইল, বরিশাল খুলনা, ফরিদপুর, সাতক্ষীরা, রাজবাড়ী, শারীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার রোগীরা এ হাসপাতাল থেকে সেবা নিতে আসেন।

তিনি আরো জানান, ধনী-গরিব নির্বিশেষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ, পরামর্শ, অপারেশন ও লেন্স সংযোজন করাসহ সব ধরনের সেবা প্রদাণ করা হচ্ছে। সমাজের সকল শ্রেণির মানুষের পাশাপাশি এখানে ডায়াবেটিক রোগীদের বিশেষ চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া রেটিনা, গ্লুকোমা, কর্ণিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ  চোখের প্রায় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানটিতে। 

0303

পরিচালক নাহিদ ফেরদৌসী আরো জানান, আগামী এই প্রতিষ্ঠানে রেটিনা ও গ্লুকোমা চিকিৎসায় পৃথক বিভাগ খোলা হবে। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। যাতে তারা চোখের রুগীদের এখানে পাঠাতে পারেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে এই হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি চোখের চিকিৎসায় অনন্য অবদান রাখবে যাতে মানুষকে আর  চোখের চিকিৎসায় বাইরে যেতে না হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর