আগামী শুক্রবার রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় আসছেন

The President is coming to Tungipara next Friday

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

আগামী ৭ অক্টোবর শুক্রবার রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসছেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম প্রেরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

৭ অক্টোবর দুপুর ১ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়ক পথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪ টা ১৫ মিনিটে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত হবেন। বিকেল সাড়ে ৪ টায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, বিশেষ মোনাজাত এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। বিকেল পৌনে ৫ টায় তিনি চা চক্রে অংশ নেবেন।

বিকেল সোয়া ৫ টায় টুঙ্গিপাড়া হতে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী দর্শন করবেন।

সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন।সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে শিবচর হতে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।রাত সাড়ে ৮ টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারন দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর