জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ১০

10 Injured in Classes over Land Dispute

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাগেছে, কুমুরিয়া গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে পরিতোষ বিশ্বাসের সাথে একই গ্রামের নকুল বিশ্বাসের ছেলে রাম বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

সকালে পরিতোষ বিশ্বাস বিরোধপূর্ণ জায়গার পুকুরে মাছ ধরতে গেলে রাম বিশ্বাসে তার লোকজন নিয়ে বাঁধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়।

গুরুতর আহত পরিতোষ বিশ্বাস (৩৫), কার্তিক বিশ্বাস (৩৫), প্রসেনজিৎ বিশ্বাস (২০), লক্ষণ বিশ্বাস (৫০), বিউটি বিশ্বাস (৩০), রাম বিশ্বাস (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

পরিতোষ বিশ্বাস বলেন, বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর আমরা রায় পেয়েছি। এ রায়ের পরে ওই জায়গার পুকুরে আমরা মাছ ধরতে গেলে রাম বিশ্বাস অন্যায় ভাবে আমাদের বাঁধা দিয়ে মারধর করেছে।

এ বিষয়ে রাম বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পরিতোষ বিশ্বাস লোকজন নিয়ে আমাদের পৈত্রিক জায়গার পুকুরে মাছ ধরতে গেলে আমরা বাঁধা দিয়েছি।

ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওমর শরীফ বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর