শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার, আটক ১ যুবক

Student victim of eve teasing, 1 youth arrested

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইভটিজিংয়ের দায়ে বহিরাগত একজনকে আটক করা হয়েছে। আটককৃত ইভটিজারের নাম রহিম চৌধুরী (৩৫)। তিনি গোপালগঞ্জ সদরের গোবরা গ্রামের ইনু চৌধুরীর ছেলে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন বালুর মাঠে ফটোকপি দোকানের ব্যাবসা করে আসছে। 
সোমবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের হাতে সোপর্দ করে। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গ্রেফতারের আগে রহিম চৌধুরী ক্যাম্পাসে প্রবেশ করে একের পর এক ছাত্রীদের অকথ্য ভাষায় উত্যক্ত করে যাচ্ছিল। পরে পথচারী কিছু ছাত্রদের দৃষ্টিতে বিষয়টি নজরে আসলে তারা তৎক্ষনাৎ প্রক্টর অফিসে যোগাযোগ করে। পরে তাদের সহায়তায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আটককৃত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে নানা সময়ে ছাত্রীদের উত্যক্ত করে আসছে। তবে স্থানীয়দের দাবি, সে মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে সে এই সমস্যায় ভুগছে। 

বেশির ভাগ সময়ে তার দোকানে এসে কম্পিউটারে অশ্লীলতা ভিডিও চালিয়ে রাখত এবং আসে পাশে কোন মেয়ে দেখলে বাজে মন্তব্যে করত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, রহিম চৌধুরী অনেক আগে থেকেই ইভটিজিং করে আসছে। তবে স্থানীয় লোক হওয়ায় অনেকেই তাকে কিছু বলতে সাহস পায় না।

এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান জানান, আমরা এ বিষয়ে জানার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছাই। পরে কিছুসময় আমরা তাকে প্রশাসনিক ভবনে আটকে রাখি। পরে ইভটিজিংয়ের বিষয় জানতে পেরে থানায় সোপর্দ করেছি ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর