Home গোপালগঞ্জ সংবাদ দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

গোপালগঞ্জে আগামী ২৭ ও ২৮ (বুধবার ও বৃহস্পতিবার) ডিসেম্বর দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ পৌর পার্কে এ মেলার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার(২৭ ডিসেম্বর)বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এ.কে.এম হেদায়েতউল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবীর প্রেস কনফারেন্সে বক্তব্য দেন।

প্রেস কনফারেন্সে জানানো হয় বুধবার সকাল সাড়ে ১০টায় বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর পার্কে গিয়ে শেষ হবে। সেখানে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচী শেষ হবে।

সভায় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here