কোটালীপাড়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

Awami League's joyous procession in Kotalipara

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেট্রোরেলের উদ্ধোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর