শিশুপুত্রকে আছড়ে হত্যা করল পাষন্ড পিতা

The bigoted father killed the infant son

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ৫ বছরের শিশুপুত্রকে আছড়ে হত্যার অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ।নিহত শিশু জুনায়েদের মা কামরুন্নাহার বেগম আজ বুধবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলায় একমাত্র শিশুটির পিতা সাইফুল ইসলামকে আসামী করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাবেদ মাসুদ বিষটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রিক্সাচালক সাইফুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের কলাবাগান এলাকায় ভাড়া থাকেন। তার স্ত্রী কামরুন্নাহার বেগম শহরের বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন।

কামরুন্নাহার বেগম অভিযোগ করে বলেন, গত রোববার ১ জানুয়ারী দুপুরে স্বামী-সন্তান নিয়ে খাটে শুয়ে ছিলাম। সে সময়ে আমাদের মধ্যে নানা কথা নিয়ে বাক-বিতন্ডা হয়। এসময় ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলেকে সে মারপিট করে। এক পর্যায়ে আমার স্বামী ছেলেকে ধরে আছাড় দেয়।

তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করি।তার অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।

সেখানে চিকিসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় জুনায়েদ মারা যায়। ছেলের মৃত্যুরপর আমি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে এবং পরে গোপালগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর