গোপালগঞ্জে ইট ভাটায় অভিযান ; সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, লাইসেন্স নির্দেশনা না মানাসহ নানা অনিয়মের দায়ে ৪ টি ইট ভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

এদিন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় সদর উপজেলার সাফা ব্রিকস্কে ৫০ হাজার, শরীফ ব্রিকস্কে এক লাখ, গোল্ডেন ব্রিকস্কে দুই লাখ ও নিগি ব্রিকস্কে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান বলেন, ইট ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, লাইসেন্সের নীতিমালা না মানা ও অন্যান্য অনিয়মের মাধ্যমে ইট প্রস্তুত করায় অভিযান পরিচালনা করা হয়ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর