গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফকির বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তঃত ২০জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টায় কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতদের সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির। এতে বাধা দেয় একই বংশের চাচাতো ভাই গাউস ফকির। এই নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন লাঠিশোটা ও ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুই পক্ষের অন্তঃত ২০জন আহত হয়। এর মধ্যে ১২জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতা ভর্তি করা হয়েছে। পরে এরমধ্যে ৩জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিরোধীয় জমিতে ঘের কাটাকে কেন্দ্রে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর