গোপালগঞ্জে টিসিবির ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে কালো বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ের সামি এন্টারপ্রাইজ এর মালিক রফসান মোল্যা (৩২) নামে এক টিসিবি-র ডিলারকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামীম হাসান এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মোঃ শামীম হাসান জানান, টিসিবির ডিলার সামী এন্টারপ্রাইজ একটি ট্রাকে করে সদর উপজেলার রঘুনাথপুর রেল লাইনের কাছে অবৈধভাবে পণ্য বিক্রি করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকসহ মালামাল জব্দ করা হয়।

পরে উত্তোলনকৃত ৫০০ কেজি চিনির মধ্যে ৩৫০ কেজি, ৫০০ কেজি ডালের মধ্যে ৩০০ কেজি ও ৬০০ লিটার সয়াবিন তেলের মধ্যে ৪৫০ কেজির হিসাব দিতে পারলেও ১৫০ কেজি চিনি, ২০০ কেজি ডাল ও ১৫০ লিটার সয়াবিন তেলের কোন হিসাব দিতে না পারায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর