গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় নারী নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সাজেদা বেগম (৫০)নামে এক নারী নিহত হয়েছে। নিহতের স্বামীর নাম মোঃ আনিস।তার বাড়ি নড়াইল জেলার নড়াগাতি উপজেলার ডুমুরিয়া গ্রামে।তিনি শহরের শান্তিবাগ এলাকায় বসবাস করে বিভিন্ন বাসায় বাসায় কাজ করে রোজগার করতেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মুল গেটের সামেনে একটি ট্রলির ধাক্কায় সে মারাত্মক আহত হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মির মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর