গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত ২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত ও ৩জন আহত হয়েছে।

আজ সোমবার বিকেলে গোপালগঞ্জ শহরের প্রেসক্লাব এলাকায় মটর সাইকেল ও ব্যাটারী চালিত ইজি বাইকের সংঘর্ষে ইজিবাইক যাত্রী মধুসূধন মন্ডল(৬০) এবং কোটালপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে ইঞ্জিনচালিত রিক্সাভ্যান চাপায় ইমাম উদ্দিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়।

নিহত মধুসূধন মন্ডল সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়ার মহানন্দ মন্ডলের ছেলে এবং নিহত ইমাম উদ্দিন কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের উজ্জল শেখের ছেলে।

জানাগেছে, আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ইমাম উদ্দিন তার বাড়ির পাশের রকিবুল ইসলাম নামে এক যুবকের সাথে ব্যাটারী চালিত ভ্যানে ঘুরতে যায়। ভ্যান চালক রাকিবুল ইসলাম রাস্তার মোড় ঘুরতে গেলে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে শিশু ইমাম উদ্দিন গুরুতর আহত হয়। আহত ইমাম উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের প্রেসক্লাব এলাকায় মটর সাইকেল ও ব্যাটারী চালিত ইজি বাইকের সংঘর্ষে ইজিবাইক চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে।এতে দেয়ালের সাথে সজোরে ধাক্কা লেগে ইজি বাইকটি উল্টে গেলে নিচে চাপা পড়ে যাত্রীরা। এসময় চালকসহ ৪ জন আহত হয়। আহতাবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মধুসূধন মন্ডলকে মৃত ঘোষনা করেন। বাকীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার এস.আই কাজী আজাদ ও গোপালগঞ্জ থানার এস.আই বিশ্বজিৎ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর