গোপালগঞ্জে ভ্যান থেকে ছিটকে পড়ে ভ্যান চালকের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যান থেকে ছিটকে পড়ে সফল শেখ(২৫) নামে এ ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর)বিকালে টুঙ্গিপাড়া-চিতলমারী সড়কের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সেতুর কাছে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছন।

নিহত ভ্যান চালক সফল শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার মশিউর রহমান শেখের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সারা দিন টুঙ্গিপাড়া উপজেলায় ভ্যান চালিয়ে চিতলমারী উপজেলার নিজ বাড়ীতে যাচ্ছিল সফল। এসময় ভ্যানটি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সেতুর কাছে পৌঁছালে ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ ডাক্তার মৃত ঘোষনা করেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারুক আহমেদ জানান, মাথায় আঘাতজনিত সমস্যা নিয়ে সফলকে হাসপাতালে নিয়ে আসে।কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর