গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত-২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন (৪৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।
আজ বৃহস্পতিবার সকালে (২০ আগষ্ট) ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেনের বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রসুনদিবাদ গ্রামে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোঃ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন জানান, মাওয়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ওই স্থানে পৌঁছালে আখ বোঝাই একটি ভ্যানকে সাইড দিয়ে গিয়ে মহাসড়কের পাশে থাকা ইট বালি-খোয়া মিক্সিং মেশিনের সাথে সাজোরে ধাক্কা লেগে। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক বেলায়েত হোসেন মারা যান ও ওই প্রাইভেট কারের একজন যাত্রী ও একজন ভ্যানচালকসহ দুইজন আহত হন।
পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
মারাত্মক আহত ভ্যান চালক মশিউর রহমান এবং প্রাইভেটকারের যাত্রী সাহিদ আলমকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর