টুঙ্গিপাড়ায় মিথ্যা প্রচারের প্রতিবাদে রুপালী লাইফের কর্মকর্তাদের মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী ও ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতী বাজারের রুপালী লাইফ ইন্সুরেন্স কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ঐ কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের টুঙ্গিপাড়া মডেল সার্ভেস সেলের ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মোঃ হামিম শেখ, শফিকুল ইসলাম প্রমূখ।

immage 1000 02

বক্তারা বলেন, টুঙ্গিপাড়া উপজেলার রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি চলে গেছে ও ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০২০ সালের জুন মাসে টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কার্যক্রম শুরু করে। সেই থেকে সম্পূর্ণ আস্থার সাথে কোম্পানি গ্রাহকের সাথে কাজ করে যাচ্ছে। তাই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর