টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিবের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকার|

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা হলরুমে আইন শৃঙ্খলা ও করোনাকালিন প্রস্তুতি বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন।

সভায় পুলিশ সুপার আয়শা সিদ্দিকা, গণপূর্ত গোপালগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দীপক কুমার শীল, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/ম) তন্ময় কর্মকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর