টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধৃর সমাধিতে ইসলামিক ফাউন্ডেশনের নব-নিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের নব-নিযুক্ত মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে করেন। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুজ্জামান সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা  মোঃ মাস-উ-দুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, গোপালগঞ্জ ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওহাব, টুঙ্গিপাড়া উপজেলা ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর