Home জাতীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরন

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরন

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরন

মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধি।।

বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে অনুদান ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরন করা হয়েছে।

আজ রোববার বিকেলে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরন করেন গোপালগঞ্জ-০১ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ)মুহাম্মদ ফারুক খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ। অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাসস-এর জেলা প্রতিনিধি হায়দার হোসেন।

প্রত্যেক সংবাদকর্মীকে ১০হাজার টাকা করে মোট ৫০জন সাংবাদিককে এই আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here