Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত নওগাঁ জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত নওগাঁ জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত নওগাঁ জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ রোববার দুপুরে ‌নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক ছোটনের নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় সহ সভাপতি ‌রায়হান আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ পাভেল, বিটিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here