Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৬ ডিআইজির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৬ ডিআইজির শ্রদ্ধা

০
বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৬ ডিআইজির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।।

টৃঙ্গিপাড়ায় আজ শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতি প্রাপ্ত ১৬ জন ডিআইজি দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা ও বিশেষ মোনাজাতে অংশ নেন। 

এসময় বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মো: মোজাম্মেল হক, মো: মাহফুজুর রহমান, মো: রেজাউল হক, মো: মনির হোসেন, মো: মনিরুজ্জামান, মো: মিজানুর রহমান, মো: মুনিবুর রহমান, পরিতোষ ঘোষ, জয়দেব কুমার ভদ্র, কাজী জিয়া উদ্দিন, মো: গোলাম রউফ খান, মো: আসাদুজ্জামান, মো: মাহবুব আলম, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, শামীমা বেগম, সালমা বেগম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here